বাংলা হেডলাইনস: করোনা পরিস্থিতিতে সরকার আগামী ১লা বৈশাখ এর সকল ধরনের অনুষ্ঠান স্থগিত করেছে।
এই সংক্রান্ত পিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলা হয় যে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আগামী ১লা বৈশাখ বা এ সময়ে তিন পার্বত্য জেলার ‘বৈসাবি’সহ সকল ধরনের অনুষ্ঠান বা কার্যক্রম স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একটি অনুরোধ পত্র দেয়া হয়েছে।