বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

মাদকের প্রতিবাদ করায় সাংবাদিকের বাসায় হামলা

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৬৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: মাদক নিয়ে প্রতিবাদ করায় মধ্যরাতে সাংবাদিকের বাসায় হামলা করেছে কতিপয় মাদক ব্যবসায়ী ও তার সাঙ্গপাঙ্গরা ।

গতকার মঙ্গলবার রাত ১১-৩০ মিনিটে দক্ষিন থানাপাড়ায় বসবাসরত নিউ এজ ইংলিশ ডেইলির স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল বাংলা হেডলাইনসের সাংবাদিক হাবিব খানের বাসায় এ হামলার ঘটনা ঘটে ।

বেশকিছু দিন ধরে দক্ষিন থানাপাড়া এলাকা বিশেষ করে মেয়র মিরন সাহেবের বাসা সংলগ্ন দক্ষিন পাশের রাস্তা থেকে বোখারী মসজিদ ও দেলদুয়ার সড়ক পর্যন্ত এলাকায় এ মাদক ব্যবসা চলছে ।

এরমধ্যে এলাকায় কয়েক বাড়িতে দিনে দুপুরে চুরি হয়েছে । কিছুই করার নেই । এলাকার নিরীহ মানুষজন এ মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে গেছে ।ভয়ে কেউ মুখ খুলতে পারছেনা ।

স্থানীয় এলাকাবাসী জানান, হাবিব খান দীর্ঘ দিন ধরেই এ মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলছিলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার সময় তিনি কতিপয় মাদক ব্যবসায়ীকে এ কাজ থেকে বিরত হওয়ার জন্য বললে রাতে তার বাসায় হামলা হয় ।পুলিশ এসে তাকে বাসা থেকে উদ্বার করে ।হামলাকারীরা পালিয়ে যায় ।

চিহ্নিত মাদক ব্যবসায়ী সামির ও প্রান্ত এ হামলার নেতৃত্ব দেয় বলে এলাকাবাসী জানিয়েছে । তারা টাঙ্গাইল-ল-১২-৫৮৩১ নম্বরের একটি  মোটরসাইকেলসহ আরো দুটি  মোটরসাইকেল নিয়ে তার বাসায় হামলা করে ।

এলাকাবাসী আরো জানায় এ মাদক ব্যবসায়ীরা রাস্তাসহ বিভিন্ন অলিতে গলিতে ব্যবসা চালিয়ে যাচ্ছে আর সন্ধ্যা হলেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোটরবাইক নিয়ে নেশাখোররা এসে এখান থেকে মাদক সংগ্রহ করছে।

এ ব্যাপারে সাংবাদিক হাবিব খান বলেন, রাত আনুমানিক ১১-৩০ মিনিটে হঠাৎ করে ৭-৮ জনের একটি দল তার বাসার গেটে এসে তার নাম ধরে ডাকতে থাকে । তিনি তাদের পরিচয় জানতে চাইলেই তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে আর তার গেটে রড –লাঠি-হাতুড়ি দিয়ে পিটাতে থাকে ।এতে তার পরিবারের লোক ভয় পেয়ে তাকে গেইট খুলতে দেয়নি ।

এসময় তিনি টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি তৎক্ষণাৎ পুলিশ পাঠিয়ে দিলে আক্রমনকারীরা পালিয়ে যায় ।

হাবিব খান আরো বলেন যে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দ্যেশ্যে মধ্যরাতে এ আক্রমন করা হয় । যাতে এলাকাবাসী তার পক্ষ নিয়ে এগিয়ে আসতে না পারে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com