বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় কর্মহীন পরিবহন শ্রমিকদের খাদ্য বিতরণ করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।
বুধবার দুপুরে মানিকগঞ্জ বাস টার্মিনালে ৫শতাধিক কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন্ ।
এসময় জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশে কর্মহীন শ্রমিকদের এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
গণপরিবহন বন্ধ ঘোষনার পর থেকে মানিকগঞ্জের শুভযাত্রা পরিবহন, ভিলেজ লাইন, পদ্মা লাইন, যাত্রীসেবা, নবীনবরণ, অটো টেম্পো, অটো রিক্সাসহ বিভিন্ন পরিবহন শ্রমিকরা এখন কর্মহীন হয়ে পড়েছে।
তাদের পরিবার পরিজন নিয়ে অসহায়ভাবে দিনাতিপাত করছে। তাদের প্রত্যেকের পরিবারকে চাল, চিড়া, আলু, ডাল, লবণ, গুড়সহ অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে।