বাংলা হেডলাইনস টাঙ্গাইল: করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় পৌরসভার বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে টাঙ্গাইল পৌরসভা।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ মতবিনিময় সভায় টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ও মোকাবেলার লক্ষে টাঙ্গাইল পৌরসভা বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচিতে রয়েছে জনগনকে সচেতন করার জন্য মাইকিং, লিফলেট বিতরন, পৌর এলাকায় প্রতিটি মসজিদ ও মন্দিরে সাবান ও মাস্ক বিতরন, শহরের ২৫টি গুরুত্বপূর্ন স্থানে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য ৮০টি বেসিন স্থাপন, বিদেশ ফেরত লোকদের চিহ্নিত করন, এ ভাইরাস বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান ও সংগ্রহের জন্য হেল্প ডেক্স স্থাপন।
এছাড়া শহরের কাঁচাবাজারসমুহে ভিড় এড়াতে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেপৌরসভা।
আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেলসহ জেলার প্রিন্ট ও ভিসুয়াল মিডিয়ার সাংবাদিকবৃন্দ।