বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

খুলনায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে আটক ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩৫৯ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস খুলনা: খুলনার ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকায় টেক্সটাইল মিলের এক নারী শ্রমিক (৩০) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ডুমুরিয়া  থানায় মামলা হয়েছে।

বুধবার  রাতে এ ঘটনায় গুটুদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে রেজওয়ান (৩৬) এবং মোস্তফা গাজীর ছেলে আরিফকে (৩০) আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ।

ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামীকে আদালতে প্রেরণ ও নারী শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের  ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হচ্ছে।

ভুক্তভোগীর এক স্বজন বলেন, ওই নারী শ্রমিকের চার মেয়ে রয়েছে। স্বামী পরিত্যক্তা। করোনা ভাইরাসের কারণে টেক্সটাইল মিল বন্ধ থাকায় মেয়েদের নিয়ে না খেয়ে আছেন। তাই আমাদের বাসা এসেছিলেন কিছু সাহায্যের জন্য। প্রতি মাসেই তাদের কিছু সাহায্য করা হয়।

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার গল্লামারী থেকে ডুমুরিয়ায় বাসায় যাওয়ার পথে আটককৃত দুইজনসহ আরও একজন তাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com