রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

টোকাইয়ের ফোনে ত্রান নিয়ে হাজির ইউএনও

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: ‘স্যার ঘরে খাবার নাই। বাচ্চা-কাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছি। সকাল বেলা ওদের বিস্কুট খেতে দিয়েছি। যদি পারেন আমাদেরকে সাহায্য করেন’- এমন একটি ফোন আসে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের মোবাইল ফোনে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাজগপত্র কুড়িয়ে বিক্রি করা এক নারীর ফোনে চাল-ডাল নিয়ে তার বাড়িতে চলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন।

তিনি জানান, পৌরসভার লঞ্চঘাট এলাকার ওই নারী টোকাইয়ের কাজ করেন। কাগজপত্র কুড়িয়ে তা বিক্রি করে তিনি সংসার চালান। ছোট্ট দুই সন্তান নিয়ে তিনি থাকেন একটি ভাঙ্গা ঘরে।

করোনা ভাইরাসের প্রভাবে তিনি এখন কর্মহীন হয়ে পড়েছেন। তাই বন্ধ হয়ে গেছে তার রোজগার। উপায়ন্তর না পেয়ে তিনি ফোন করে তার কাছে সহযোগিতা কামনা করেন।

সকালে নিজে না খেয়ে ওই নারীর বাড়িতে তিনি ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল পৌছে দেন নিজের হাতে।

তিনি আরো জানান, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ

করা হচ্ছে। তারপরও যদি কেও খাবারের জন্য তাদেরকে ফোন করলে সাথে সাথে তাদের বাড়িতে খাবার পৌছে দেওয়া হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com