বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সবাইকে ঘরে রাখতে কঠোর অবস্থানে গাজীপুর পুলিশ প্রশাসন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৩৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরে করোনা ভাইরাসের বিস্তার ও সংক্রামণ ঠেকাতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ঘরে রাখার বিষয়ে কঠোর অবস্থানে জেলা পুলিশ প্রশাসন।  

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গাজীপুর পুলিশ সুপার শামসুন নাহার এর নেতৃত্বে হাট-বাজার ও সড়ক মহাসড়কে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা।

এছাড়া মহাসড়কে যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করে কঠোর মনোভাবের সঙ্গে সবাইকে ঘরে রাখতে মাঠে রয়েছে র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী।

 শুক্রবার দুপুর পর্যন্ত গাজীপুরে ২৪ ঘন্টায়  বিদেশ ফেরত ২৬ জনসহ ২১৩ হোম কোয়ারেন্টিনে রয়েছেন এবং ছাড়পত্র পেয়েছে ১২৫ জন।

গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পুলিশ সদস্যদের নিয়ে মাঠে নেমে কঠোর অবস্থানে থেকে ঘরের বাইরে আসা লোকজনকে বাড়ি ফেরাতে বাধ্য করছেন।

তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি করছেন সবাইকে। নিজেই হ্যান্ড মাইক যোগে সচেতন করছেন সবাইকে।

 শুক্রবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে র‍্যাব -১ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা তাদের কার্যক্রম জোরদার করেছেন।  দুর-দুরান্তের অনেক যানবাহনকেও ঘুরিয়ে দেয়া হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com