বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এই নিয়ে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও নতুন ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ জন।
আজ শনিবার দুপুর ১২ টায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা ভাইরাস পরিস্থিতে অনলাইন প্রেস ব্রিফিঙে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন গত ২৪ ঘণ্টায় ৫৫৩ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
তিনি বলেন আরও ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । মোট সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ৩০ জন।
মীরজাদী বলেন গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ২ জন মৃত্যুবরণ করেছে। এই দুই জনের মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ও আর একজন আগে শনাক্ত হয়েছেন। একজনের বয়স ৯০ বছর এবং অপরজনের ৬৮ বছর। এদের মধ্যে একজন ঢাকায় এবং অন্যজন ঢাকার বাইরে।