বাংলা হেডলাইনস: করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহণ বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার।
আজ সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
তবে পণ্য পরিবহণ, জরুরী সেবা, ঔষধ, পচনশীল ও ত্রানবাহী পরিবহণ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহি যানবাহনে যাত্রী পরিবহণ করা যাবে না বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তথ্য আধিদফতর থেকে জানানো হয়।