বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

করোনা মোকাবেলায় সরকারকে ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিএনপির

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: জাতীয় ও বৈশ্বিক মহাদুর্যোগ মোকাবেলায় যে কোন গঠনমূলক ও কল্যাণমুখী উদ্যোগে শামিল হতে বিএনপি প্রস্তুত রয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন।

আজ  শনিবার বিএনপি’র চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে তিনি করোনা ভাইরাসে বৈশ্বিক মহামারীর কারণে বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাব্য মহাদুর্যোগ মোকাবেলায় বিএনপির পক্ষ থেকে অর্থনৈতিক প্যাকেজ প্রস্তাবনা ঘোষণা করেন।  

ফখরুল বলেন ‘এ দুর্যোগ পরিস্থিতে দম্ভ, অহংকার ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সরকারকেই এই ঐকমত্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা বিশ্বাস করি, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আমরা এই মহাদুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবো’।

তিনি বলেন এই মহামারী থেকে বেরুতে হলে সরকারের পক্ষ থেকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

মহাসচিব বলেন প্রধানমন্ত্রী তার এক সাম্প্রতিক ভাষণে গার্মেন্টসসহ রপ্তানি শিল্প কারখানা শ্রমিকদের বেতন-ভাতাদি খাতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। রপ্তানীমুখী শিল্প-কারখানায় শ্রমিকদের বেতনের হিসাব নিলে এ প্রণোদনার পরিমাণ যথেষ্ট নয় বলে আমরা মনে করি।    

প্রধানমন্ত্রী বিলম্বে হলেও সম্প্রতি দিনমজুর ও শ্রমজীবী মানুষদের সুরক্ষার ব্যবস্থার কথা বলেছেন। কিন্তু সরকার এদের জন্য সুনির্দিষ্ট কি ব্যবস্থা নিবেন এবং কত টাকা এ খাতে বরাদ্দ করা হয়েছে তা উল্লেখ করেননি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com