বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আরও ২ জনের মৃত্যু।। নতুন শনাক্ত ৯ জন

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এই নিয়ে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও নতুন ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ জন।

আজ শনিবার দুপুর ১২ টায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা ভাইরাস পরিস্থিতে অনলাইন প্রেস ব্রিফিঙে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন গত ২৪ ঘণ্টায় ৫৫৩ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

তিনি বলেন আরও ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । মোট সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ৩০ জন।

মীরজাদী বলেন গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ২ জন মৃত্যুবরণ করেছে। এই দুই জনের মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ও আর একজন আগে শনাক্ত হয়েছেন। একজনের বয়স ৯০ বছর এবং অপরজনের ৬৮ বছর। এদের মধ্যে একজন ঢাকায় এবং অন্যজন ঢাকার বাইরে।                 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com