শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখায় জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  করোনাভাইরাস  সংক্রমণ প্রতিরোধে সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও দোকান খোলার অপরাধে ২৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ তোফাজ্জল হোসেন (এডিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারের নির্দেশনায় করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সিরাজগঞ্জে সবধরনের কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

এ নির্দেশনায় শনিবার প্রায় দিনভর বেলকুচি, রায়গঞ্জ, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালায়।

এতে এসব উপজেলার অনেক স্থানে দোকান খোলা রাখাসহ সামাজিক দূরত্ব বজায় না রাখায় ২৭ জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com