বাংলা হেডলাইনস: মুহুর্তেই করোনা রোগী চিহ্নিত করবে টেলিযোগাযোগ বিভাগের অ্যাপ ‘করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপ।
প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে ভীতি দূর করতে, সচেতনতা বাড়াতে এবং আশপাশের মানুষ কেউ এ ভাইরাসে আক্রান্ত কি না সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য দেয়ার দুর্দান্ত একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
‘করোনা আইডেন্টিফায়ার’ নামের এই অ্যাপটি পরিচালনার দায়িত্ব পেয়েছে টেলিটক এবং অ্যাপটির কারিগরি সহায়তা দিচ্ছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড।
‘করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপটি আপাতত পরীক্ষামূলক স্তরেই রয়েছে। শিগগির অ্যাপটি গুগল প্লে স্টোর এবং আইওএস স্টোরে পাওয়া যাবে। তবে ইতোমধ্যেই অ্যাপটি এপিকে-এর মাধ্যমে (http://coronaidentifier.teletalk.com.bd) অনেকেই ব্যবহার শুরু করেছেন।
সম্পূর্ণ অ্যাপটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর আইইডিসিআর-এর সঙ্গে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত থাকবে, পিআইডি প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।