রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

খুলনায় বিকেল ৫টার পর বাজার-মুদি দোকান বন্ধের নির্দেশ

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৫০৫ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিদিন বিকেল ৫টার পর বাজার, মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

নিত্য পণ্যের এসব বাজার-দোকান এখন খোলা থাকবে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত।

রোববার  দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব ফলপ্রসূভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা ও মহানগরীতে আজ বিকেল ৫টার পর নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দোকান, সকল বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।

তবে ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক এর আওতা মুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্ করা হয়, মহানগরীর রূপসা সন্ধ্যা বাজার ও কেসিসি সন্ধ্যা বাজার রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com