মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু।। নতুন শনাক্ত ১৮ জন

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন। দেশে এই নিয়ে মোট মৃতের সংখ্যা ৯ জন।

যিনি মারা গেছেন তাঁর বয়স ৫৫ বছর। তিনি একজন পুরুষ এবং তিন নারায়ণগঞ্জের অধিবাসী।  

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৮ জন।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংযুক্ত হয়ে এই তথ্য প্রকাশ করেন।

পরে আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ব্রিফিং এ বিস্তারিত বর্ণনা দেন।

তিনি বলেন ৩৬৭টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ পেয়েছি। ১৩ জনের সংক্রমণ পেয়েছি আমরা আইইডিসিআর এ নমুনা পরীক্ষা করে এবং আরও ৫ জনের সংক্রমণ পেয়েছি অন্যান্য হাসপাতালে পরীক্ষা করে।

আইইডিসিআর পরিচালক বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মোট ৩৩ জন।

তিনি বলেন নতুন ১৮ জন যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন,  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, সর্বোচ্চ সংখ্যক রয়েছে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে ৯ জন এবং ৬০ বছর এর উর্ধে রয়েছেন ২ জন।

১৮ জনের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৩ জন। ১২ জনই ঢাকার, নারায়নগঞ্জের ৫ জন এবং মাদারীপুরের ১ জন।

মীরজাদী বলেন ১৮ জনের মধ্যে বেশিরভাগই আগের ক্লাস্টার থেকে পাওয়া। ঢাকায় বৃহত্তর মিরপুর, টোলারবাগ, বাসাবো, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও গাইবান্ধায় ক্লাস্টারে  নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন কমিউনিটি ট্রান্সমিশন আছে তবে সেটা ক্লাস্টার ভিত্তিতে।      

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com