বাংলা হেডলাইনস: করোনা ভাইরাস ব্যাপক বিস্তাররোধে সরকারের উচিৎ ‘পরিপূর্ণ লকডাউন’ করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন ‘লকডাউনও করেনি কিন্তু, ছুটি দিয়েছে। আমিতো মনে করি যে পরিপূর্ণ লকডাউন করা দ্যাট ইজ দা ওনলি আনসার (that is the only answer)। যে ভয়াবহতা আসছে –এখনও তাঁরা (সরকার) রিএলাইজ করতে পারছে না’।
সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া এই মুহূর্তে বিকল্প কোন কিছু নেই বলে মনে করেন ফখরুল।
আজ রবিবার বিএনপি মহাসচিব তাঁর উত্তরার বাসায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর আজ ৭২ হাজার ৭৫০ কোটি আর্থিক সহায়তা ঘোষণায় ফখরুল স্বস্তি প্রকাশ করেন। তবে নিম্নআয় ও স্বাস্থ্য খাত একেবারেই উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।