মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

হ্যান্ড স্যানিটাইজারের পর আসছে কেরুজ জৈব সার

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য-সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের পর কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড সম্পূর্ণ  নতুন আঙ্গিকে বাজারে নিয়ে আসছে কেরুজ জৈব সার ‘সোনার দানা’।  

স্বল্পমূল্যে কৃষকদের নিকট উন্নতমানের কেরুজ জৈব সার পৌঁছে দেয়ার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনার প্রক্ষিতে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘সোনার দানা’ ব্যাপকহারে উৎপাদন ও বাণিজ্যিকীকরণের  উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

এর আগে,  করোনাভাইরাসের  সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধির প্রেক্ষিতে ২৩ মার্চ হতে প্রথমবারের মতো অ্যালকোহলভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাতকরণ  কার্যক্রম গ্রহণ করে কেরু এন্ড কোম্পানী।

 জৈব সার ‘সোনার দানা’  ব্যবহারের ফলে কৃষি জমিতে ফসলভেদে রাসায়নিক সারের ব্যবহার ২৫-৩০% পর্যন্ত কম প্রয়োজন হয়। সেই সাথে ফসলের রোগবালাই কম হওয়ায় ক্ষতিকর কীটনাশকের ব্যবহারও উল্লেখযোগ্য হারে কমে যাবে বলে কেরু এ্যান্ড কোম্পনীর সূত্রে জানা গেছে,  তথ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে   আজ জানানো হয়। 

 প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আলী আনছারী বলেন, জৈব সার ‘সোনার দানা’ ব্যবহারের ফলে ফসলের কাণ্ড, পাতা ও ফল পরিপুষ্ট হয়। এ সার ফলের মিষ্টতা বৃদ্ধি করে, রং বাড়ায় এবং গুদাম জাত শস্য সংরক্ষণের ক্ষমতা বৃদ্ধি করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com