বাংলা হেডলাইনস: একাদশ জাতীয় সংসদের ৭ম আধিবেশন শুরু হবে আগামী ১৮ এপ্রিল।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী ১৮ এপ্রিল শনিবার বিকাল ৫.০০ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন আহ্বান করেছেন।
তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন, জাতীয় সংসদের গণসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার জানানো হয়।