বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

কাহালুতে বিদ্যুতের মিটার চোর চক্রের এক সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার কাহালুতে বিদ্যুতের মিটার চুরির পর ফোন নম্বর রেখে বিকাশে টাকা আদায়কারী চক্রের সদস্য আবু মুসা মন্ডল (২৫) গ্রেফতার হয়েছে।

গত সোমবার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে টাকা নিতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে।

তার হেফাজত থেকে চুরি করা পাঁচটি মিটার উদ্ধার করা হয়েছে। কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও গ্রামবাসীরা জানায়, একটি চক্র প্রতি বছর ইরিবোরো মৌসুমে

সেচ কাজে মাঠে থাকা গভীর ও অগভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরে করে থাকে। মিটার চুরির পর সেখানে মোবাইল ফোন নম্বর রেখে যায়। মিটার ফেরত দেবার বিনিময়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে থাকে।

গত ৫ এপ্রিল রাতে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রাম থেকে গভীর নলকূপের বিদ্যুতের মিটার চুরি করে। তারা সেখানে যোগাযোগের জন্য একটি মোবাইল ফোন নম্বর রেখে আসে। চুরির ঘটনায় সাবানপুর গ্রামের আবদুল মালেক গত ৬ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করেন।

এরপর পুলিশের পরামর্শে তিনি রেখে যাওয়া নম্বরে চোর চক্রের সদস্যের সাথে কথা বলেন। তারা মিটার ফিরে পেতে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা দাবি করে।

তিনি রাজি হলে শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে সাকিল টেলিকমের বিকাশ নম্বর দেয়া হয়।

আবদুল মালেক ফোনে জানান, ওই দোকানের বিকাশ নম্বরে টাকা দেয়া হয়েছে।

এদিকে পুলিশ সোমবার সকাল থেকেই ওই বিকাশের দোকানের পাশে অবস্থান নেয়। মিটার চোর চক্রের সদস্য একই উপজেলার কিচক বেলাই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আবু মুসা মন্ডল টাকা নিতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে।

পরে তার দেয়া তথ্যে চুরি করা পাঁচটি মিটার উদ্ধার করা হয়েছে। কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, গ্রেফতার মিটার চোর চক্রের সদস্য আবু মুসার বিরুদ্ধে মামলা হয়েছে। এ চক্রের অপর সদস্যদের গ্রেফতারে তৎপরতা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com