রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

সিংগাইরে ৩ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে কোয়ারেন্টানে থাকা তাবলীগ জামাতের ১১ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই তিনজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হচ্ছে।

সিভিল সার্জন জানান, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরের বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলীগ জামাতে এসেছিলেন ১২ সদস্যর একটি দল। এদের মধ্যে গত শনিবার ৬০ বছরের একজনের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে ঢাকায় আইইডিসিআরে পরীক্ষার করালে তার শরীরে করোনা ভাইরাস ধরা পরে।

পরবর্তীতে রবিবার ওই মাদ্রাসাসহ পুরো সিংগাইর পৌরসভা লকডাউন করে দেয় প্রশাসন। সেই সাথে তাবলীগ

জামাতের ১১ সদস্যকে ওই মাদ্রাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একই সাথে জামায়াতে যোগ দেওয়া স্থানীয় ৬জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইরে রাখা হয়।

পরে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হলে সেখানে তিনজনের নমুনায় কোভিড-১৯ ধরা পড়ে।

সিভিল সার্জন আরো জানান, সনাক্ত তিন ব্যক্তি ফরিদপুর জেলার। তাদেরকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির প্রক্রিয়া চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com