বাংলা হেডলাইনস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের মৃত্যু পরোয়না জারি করা হয়েছে।
আসামিকে হাজির করা হলে আজ বুধবার ঢাকা জেলা ও দায়রা জজ এম হেলাল উদ্দিন চৌধুরী এই মৃত্যু পরোয়ানা জারি করে। মাজেদকে মঙ্গলবার ভোররাতে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।