বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার পুলিশ ১০টাকা কেজি মূল্যের ৬৫ বস্তা চালসহ ৩ জনকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতরা হলো সংশ্লিষ্ট ডিলার নুরুল ইসলামের ছেলে মোজ্জাফর ও শাজাহান আলী ও ভটভটি চালক শফিকুল ইসলাম।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের আওতায় হাসিল গ্রামের নুরুল ইসলাম গত ৫ এপ্রিল চান্দাইকোনা খাদ্য গুদাম থেকে ১০ টাকা কেজি মূল্যের ১৮ টন ৯০ কেজি চাল উত্তোলন করে। উত্তোলনকৃত চাল ৭ এপ্রিল বিতরণ দেখানো হয়।
আজ বুধবার ভোরে হাসিল গ্রামের ভুটভুটি চালক শফিকুল ইসলাম ৬৫ বস্তা চাল নিয়ে চান্দাইকোনা যাওয়ার পথে ষোলমাইল ওমরের ছ”মিলের সন্নিকট থেকে এসআই মেহেদী মোস্তাক চালসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত চাল জদ্ধ এবং চালক সহ ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট ডিলার নুরুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে বলেন উত্তোলকৃত সিংহভাগ চাউল বিতরণ করা হয়েছে। তবে আটককৃত চাল কার্ডধারীরা বিক্রি করে থাকতে পারে বলে তিনি জানান।