রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সেতুমন্ত্রী করোনায় আক্রান্তের গুজব ছড়ানোয় আটক ১

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৩২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা:  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাস আক্রান্তের গুজব ইউটিউবে প্রকাশ করার অপরাধে রুহুল আমিন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার  দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার সন্ধ্যায় সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরীর বাগমারা মেইন রোড এলাকার একটি বাসা থেকে রুহুল আমিনকে আটক করে।

 তিনি বাগেরহাটের শরণখোলার পশ্চিম রাজৈর গ্রামের নজরুল ইসলামের ছেলে। রুহুল আমিন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মর্মে ভিডিও ধারণ করে তার নিজের তৈরিকৃত Youtube Channel: Tajtv তে Upload করে, যা সম্পূর্ণ বিভ্রান্তকর ও উষ্কানিমূলক।

 বর্তমানে করোনা ভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com