মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলো করোনাসহ সব চিকিৎসা দেওয়ার ঘোষণা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ২৭০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস:  করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের ৬৯টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল করোনাসহ সব চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছে।  

আজ বৃহস্পতিবার দুপুর স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে সংযুক্ত হয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব এই ঘোষণা দেন।    

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন আমি বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করার জন্য ঘোষণা দিতে চাই যে স্বাস্থ্য এবং রোগ সংক্রান্ত বিষয়ে কোন বিভ্রান্ত হবেন না। আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের অধীনে ৬৯ টি মেডিকেল কলেজ হাসপাতাল আছে।

তিনি বলেন এই হাসপাতালগুলি ২৪ ঘণ্টা খোলা এবং সবধরনের রোগীর চিকিৎসা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছে। এখানে ডাক্তার, নার্স এবং টেকনেশিয়ান সবাই কাজ করছে। আপনারা যে কোন রোগে আক্রান্ত হলে নিকটবর্তী প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন এবং সব ধরণের চিকিৎসা আমরা দিচ্ছি।

এনামুর রহমান বলেন করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি এই ৬৯ টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল করোনা সাংক্রান্ত যে কোন ক্রাইসিস পরিস্থিতিতে সেবা দেওয়ার জন্য অন্তর্ভুক্ত।

মহাসচিবের সাথে কণ্ঠ মিলিয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি কবির খান বলেন জাতির এই দুঃসময়ে আমরা সরকারের পাশে আছি এবং থাকবো। অ্যাসোসিয়েশনের অধীনে সব প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল দেশের  এই মুহূর্তে যা যা করা দরকার তা করতে প্রস্তুত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com