বাংলা হেডলাইনস: সিঙ্গাপুরে ‘সার্কিটব্রেকার কর্মসূচি’র আওতায় সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশি শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ আনুষঙ্গিক সুবিধা বহাল রাখা হয়েছে।
এছাড়া সকল শ্রমিককে বিনামূল্যে খাবার ও চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে ।
আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে ফোনে আলাপকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষনান এসব কথা বলেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, সিঙ্গাপুরে ১ হাজার ৪শ’৮১ জন করোনায় আক্রান্তের মধ্যে ২শ’ ৪৪ জন বাংলাদেশি। আরো বেশকিছু সংখ্যক বাংলাদেশিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের চিকিৎসা-সহ সার্বিক তত্ত্বাবধানে সবধরনের ব্যবস্থা গ্রহণ করছে সিঙ্গাপুর সরকার।
এ সময় আরো জানানো হয়, সিঙ্গাপুরে প্রথম আক্রান্ত ৫ জনের মধ্যে ৪ জনই এখন সুস্থ। গুরুতর অসুস্থ ১ জনের অবস্থারও উন্নতি হয়েছে, তথ্য অধি দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতিতে জানানো হয়।