বাংলা হেডলাইনস: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রেজিস্ট্রেশনভুক্ত ২২২১ জনের বাসায় ইতোমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হটলাইন নম্বর ব্যবহার করে আজ ১০ এপ্রিল পর্যন্ত ১২ হাজার ১৪৯ জন নাগরিক সেবা গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে ৩৬৮৩ জন নাগরিক খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। অবশিষ্ট ১৪৬২ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সম্মুখে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ কার্যক্রম বাস্তবায়ন করে চলছে।
সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করার জন্য আগ্রহী নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত জীবাণুনাশক ছিটানো কার্যক্রমও চলমান রয়েছে।