রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জ জেলা বিএনপির ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৪১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে দুস্থ্, অসহায় ও কর্মহীন দিনমজুরদের মাঝে ত্রান সহায়তা দেওয়া শুরু করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির  ব্যক্তিগত তহবিল থেকে বিএনপির পক্ষে এই ত্রান বিতরণ কার্যক্রম শুরু করেন।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জের উত্তর সেওতা এলাকায় নিজ বাসভবনে কার্যক্রমের উদ্বোধন করে ৬হাজার পরিবারের ত্রান  সামগ্রী নেতাকর্মীদের হাতে তুলে দেন।

প্রথম পর্যায়ে দুই হাজার পরিবারের ত্রান সামগ্রী জেলার ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার গ্রামীন জনপদে কর্মহীন দিনমজুর ও অসহায়-দুস্থ্যদের মাঝে বিতরণ করা হবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আরো চার হাজার পরিবারের ত্রান জেলার হরিরামপুর, সিংগাইর, সাটুরিয়া ও সদর উপজেলার দুস্থ্-অসহায়, কর্মহীন দিনমজুদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হবে।

এস এ জিন্নাহ কবীর বলেন, বিএনপি’র   চেয়ারপার্সন  খালেদা জিয়া  নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূলের নেতৃবৃন্দদের মাধ্যমে  ছয় হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচি শুরু হয়েছে। সরকারের নির্দেশনায় সামাজিক দুরুত্ব বজায় রেখে চাল, ডাল, আলু ও সাবান সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মুকুল, জেলা যুবদলের সহসভাপতি রিয়াজ মাহমুদ হারেজ, তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম চানসহ  জেলা, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com