বাংলা হেডলাইনস: বৈশ্বিক করোনা মহামারী দুযোর্গ মোকাবিলায় প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করা বড় কর্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসকসহ অন্যান্যদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম(পিপিই) প্রদানের এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন ‘ তারা (ক্ষমতাসীন দল) যখন নেতা-কর্মীদেরকে বলছেন যে, মানুষের পাশে থাকবে, আর এর পরই সরকারি ত্রাণ চলে যাচ্ছে তাদের বাড়িতে বাড়িতে’।
অনুষ্ঠানে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সালামও বক্তব্য রাখেন।
এ সময়ে গুরুতর অসুস্থ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিজভী।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আহমেদ শফিকুল হায়দার, অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক আব্দুল করীম, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ব্যারিস্টার মীর হেলাল ,বিপ্লবুজ্জামান বড়ুয়া, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকন, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখা ছাত্রদলের ডা. রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ নেতৃ্বৃন্দ উপস্থিত ছিলেন।