বাংলা হেডলাইনস: বাংলাদেশে করোনাভাইরাস পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এ ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলোকে ব্যবহার করা হবে।
আজ শনিবার মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিন এ ঘোষণা দেন।
তিনি বলেন আমাদের অভিজ্ঞতায়, বিশ্ব অভিজ্ঞতায় এবং বিশ্ব স্বাস্থ্য এর মহাপরিচালকের পরামর্শক্রমে আমাদের পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে হবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন আমরা জানতে চাই যে বাংলাদেশের প্রতিটি ইউনিয়েনের পরিস্থিতি কি, বাংলাদেশের গ্রামগুলোতে পরিস্থিতি কি এবং আমরা জানতে চাই বাংলাদেশের শহরগুলোতে পরিস্থিতি কি। আমরা সেই জন্যই পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন আমরা বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে যে স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে ব্যবহার করে আমরা কমিউনিটি ক্লিনিক পর্যন্ত নমুনা সংগ্রহ করবো।