বাংলা হেডলাইনস: করোনা পরিস্থিতিতে ত্রান বিতরণে কোন রকম অন্যায় সহ্য করা হবে না। খেটে খাওয়া মানুষের ত্রাণ নিয়ে যারা ছিনিমিনি খেলবে তারা যেইই হউক কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার এক ভিডিও বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই হুঁশিয়ারি দেন।
সম্প্রতি কিছু কিছু জায়গায় ১০ টাকা কেজি চাল আত্মসাতের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়।
সেতুমন্ত্রী ভিডিও বার্তায় অভিযোগ করেন একটি কুচক্রী মহল এ দুর্যোগকালেও নানা গুজব ছড়াচ্ছে।
তিনি গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সব দল মত পার্থক্য ভুলে সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সবাইকে ধৈর্য ও সাহসিকতার সাথে ঐক্যবদ্ধভাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে হবে।