বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু।। নতুন আক্রান্ত ৫৮ জন

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ২৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও তিনজন মৃত্যুবরণ করেছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ৩০।

যে তিনজন মৃত্যুবরণ করেছে তাদের ২ জন ঢাকার বাইরে আর একজন ঢাকা শহরের মধ্যে। তাদের বয়স একজনের ৩৮ বছর, একজনের ৫৫ বছরে এবং অপরজনের ৭৪ বছর বয়স।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে সর্বমোট করোনা সংক্রমণের সংখ্যা ৪৮২।

মোট ৪৮২ জন আক্রান্তের মধ্যে শতকরা ৫২ ভাগই ঢাকা শহরের এবং ঢাকা শহর বাদ দিয়ে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে শতকরা ৩৫ ভাগ মানুষ এবং বাকি অন্যান্য বিভাগের।                   

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন । অর্থাৎ সর্বমোট সুস্থ হয়েছেন ৩৬।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিন এ সংযুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্যসমূহ জানান।    

স্বাস্থ্যমন্ত্রী বলেন সবচেয়ে বেশী  করোনা বিস্তার লাভ করেছে নারায়ণগঞ্জ, ঢাকার মিরপুর ও বাসাবোতে।

আধ্যাপক মীরজাদী জানান গত ২৪ ঘণ্টায় ৯৫৪টি নমুনা পরীক্ষার পর নতুন ৫৮ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

তিনি বলেন ৫৮ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রয়েছে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ১৭ জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের ১৫ জন।

নতুন ৫৮ জনের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ১০ জন মহিলা। ৫৮ জনের মধ্যে ১৪ জনই ঢাকা শহরের এবং এর পরে নারায়ণগঞ্জ থেকে ৮ জন।

আইইডিসিআর এর পরিচালক জানান সর্বমোট ৪৮২ আক্রান্তের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা ভাইরাসে সংক্রমন শতকরা ২২ ভাগ। এর পরে ২১ থেকে ৩০ বছরের শতকরা ১৯ ভাগ এবং ৩১ থেকে ৪০ বছরের সেখানেও ১৯ ভাগ রয়েছে। শতকরা ৭০ ভাগ পুরুষ এবং শতকরা ৩০ ভাগ নারী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com