বাংলা হেডলাইনস: করোনাভাইরাস পরিস্থিতিতে দুর্গত মানুষের খাদ্য নিয়ে যারা দুর্নীতি করবে তাদের প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে খুলনা ও বরিশাল বিভাগের অধীনে জেলাসমূহের জনপ্রতিনিধি, ডিসি , পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী, সিভিল সার্জন, নার্স ও মসজিদের ইমামদের সাথে করোনা মোকাবেলায় কার্যক্রম সমন্বয়ের লক্ষে মত বিনিময়ের সময় এই হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দুর্গত মানুষের জন্য যে খাদ্য দেওয়া হয়েছে সেখান থেকে যারা দুর্নীতি করার চেষ্টা করেছে এবং কিছু ধরাও পড়েছে। কেউ যদি করে সবাই ধরা পড়বে। তা হলে কিন্তু ক্ষমা নেই। যদি প্রয়োজন হয় মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিক ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে।
তিনি বলেন ‘প্রত্যকের একটা আন্তরিকতা থাকতে হবে বিশেষ করে আমরা যারা রাজনীতি করে আমাদেরতো আরও বেশি দায়িত্ববোধ থাকতে হবে’।
শেখ হাসিনা বলেন আমরা চেষ্টা করছি সকলের ঘরে খাবার পৌঁছিয়ে দেওয়া এবং সকলকে সাহায্য করা। এই একটি দুর্যোগপূর্ণ অবস্থা চলছে। এই সময় মানুষকে সাহায্য করা জন্য আমরা মানুষকে যে খাদ্য দ্রব্য দিচ্ছি চাল যা আমরা দিচ্ছি সেখান থেকে কেউ যদি দুর্নীতি করার চেষ্টা করে তাহলে এটা কোন দিন ক্ষমার যোগ্য নয় এবং আমরা ক্ষমা করবো না।
তিনি বলেন যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু তার মধ্যে এই যে সামান্য দুই একটি ঘটনা আমাদেরকে অত্যন্ত কষ্ট দেয় এবং এটা খুবই একটা ঘৃণ্য কাজ। এই ধরণের দুর্নীতির কাজ আমরা বরদাশত করবো না।