বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। রবিবার এসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।
সদর উপজেলার দিঘী ইউনিয়নের দুস্থ ও কর্মহীন পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেন জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান যুবায়ের।
তিনি দীর্ঘদিন আমেরিকায় বসবাস করেছেন। করোনা সংক্রমনরোধে ঘরে আটকে থাকা মানুষদের সহায়তায় তিনি ব্যক্তিগতভাবে খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছেন।
দুপুরে ত্রান সহায়তা প্রদানের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান ওয়াসিম, ফরিদুল ইসলাম জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যুবায়ের নিজ এলাকার সাধারণ মানুষের মাঝে চাল ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌছে দেয়া শুরু করেছি। নিম্ম মধ্যবিত্তরা কারো কাছে হাত পাতেন না। তাদের সহায়তায় গোপনে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিবো।