বাংলা হেডলাইনস টাঙ্গাইল: সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) সংস্থার উদ্যোগে আজ রবিবার কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় দরিদ্র, অসহায় কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সেতু সংস্থার উদ্যোগে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সেহড়াতৈল গ্রামের দরিদ্র, অসহায় কর্মহীন একশত পাঁচটি পরিবারের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চাউল, ডাল, তৈল, সাবানসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জনাব মির্জা সাহাদত হোসেন, নির্বাহী পরিচালক, সেতু টাঙ্গাইল। এসময়ে আরও উপস্থিত ছিলেন জনাব মির্জা সাকিফ হোসেন, সহ পরিচালক (মানব সম্পদ), প্রোগ্রাম ম্যানেজার (প্রশিক্ষণ) রাইজ-উল-ইসলামসহ সংস্থার কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।