বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের কর্মহীন দুস্থ্ ব্যক্তিদের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রমজান আলী।
শনিবার পৌর এলাকার বড়সরুন্ডি আম বাগানে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন।
এসময় তিনি কিছু সংখ্যক দুস্থ্ ব্যক্তিকে নিজ হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন। বাকী প্যাকেটগুলো পৌর এলাকার নয়টি ওয়ার্ডে তালিকা অনুযায়ী দুস্থ্যদের বাড়ি বাড়ি পৌছে দিতে প্রতিনিধিদের হাতে তুলে দেন।
মোঃ রমজান আলী বলেন, করোনার কারণে পৌর এলাকার দুস্থ্ অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের সাহায্যে ৪ হাজার ব্যক্তিকে তালিকা করে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। খাদ্য সহায়তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
খাদ্য সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর শেখ এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সলর মীর জাহিদ হোসেন