রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে চাল আত্মসাতের অভিযোগে ডিলার গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩৫৭ দেখা হয়েছে
ডিলার আবু বকর সিদ্দিক

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে এক ডিলারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ডিলার আবু বকর সিদ্দিক ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা জানান, রবিবার সন্ধ্যার পর তিনি ধল্লা ইউনিয়নের ডিলার আবু বকর সিদ্দিকের গোডাউনে অভিযান চালান। অভিযানকালে দেখা যায়, ওই ডিলার চলতি মাসের বরাদ্দকৃত ২ হাজার ৬৭০ কেজি এবং গত মাসের ২ হাজার ২শত কেজি চাল খোলা বাজারে বিক্রি না করে সেখানে গোপনে মজুদ রেখেছিলো।

সরকারি চাল আত্নসাৎ এবং গোপনে মজুদ রাখার অভিযোগে তাকে আটক করা হয়।

এই ঘটনায় ধল্লা ইউনিয়নের ট্যাগ অফিসার মোঃ নাজিমুদ্দিন বাদি হয়ে ওই ডিলারের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা করেন। এরপর তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে স্বেচ্ছাসেবক লীগের সিংগাইর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, দলের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করা হবে এবং দোষী সাব্যস্ত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com