শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে নতুন করে ৫ জনসহ মোট আক্রান্ত ৭ জন॥ চিহ্নিত ৬টি গ্রাম লকডাউন

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এনিয়ে জেলায় ৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হল। নতুন সংক্রমণের মধ্যে ভুঞাপুরে ৩ জন, মধুপুরে ১ জন এবং নাগরপুরে ১ জন।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহমেদ জানান, এ পর্যন্ত ভুঞাপুর থেকে ৯টি নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৩জনের করোনা পজেটিভ । আক্রান্ত তিনজন গোবিন্দাসী ইউনিয়নের শাবলকুড়া ও জিগাতলা গ্রামের। ওই দুটি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইলের সিভিলসার্জন ডা: মো: ওয়াহিদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা আক্তার জানান, গত রবিবার ৯টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ১জনের করোনা পজেটিভ। আক্রান্ত ব্যক্তি উপজেলার অরণখোলা ইউনিয়নের গোবদিয়া গ্রামের বাসিন্দা। এসময় তিনি জানান, উপসর্গ দেখার পর থেকেই ওই এলাকা লকডাউন করা হয়েছে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, গত শনিবার ৮টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১জন পজেটিভ । আক্রান্ত ব্যক্তি ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা । ওই এলাকা লকডাউন আওতায় আনা হয়েছে ।

এর আগে জেলার মির্জাপুর ও ঘাটাইলে দুইজন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এ কারণে ওই দুটি এলাকার ১৫০ টি পরিবারকে লকডাউন করা হয়।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানান , আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জনকে মযমনসিংহ পাঠানো হয়েছে। আর বাকি দুইজনকে কোথায় রাখা হবে এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়া হয় নাই। তারা সকলেই মোটামুটি সুস্থ্ আছে। রোববার দুপুরে এই ৫ জনসহ মোট ৭০ জনের নমুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিলো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com