রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে সন্ধ্যা ৬ টার পর রাস্তায় বের হওয়া গাড়ি জব্দ।। সতর্ক করলেন ডিসি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: সরকার ঘোষিত সন্ধ্যা ছয়টার পর অযথা রাস্তায় চলাচল করার অপরাধে কয়েকটি গাড়ি জব্দ এবং চলাচলকারী ব্যক্তিদের সতর্ক করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর জেলা শহরের শহীদ রফিক সড়কসহ শহরের অন্যান্য সড়কে তিনি অভিযানে নামেন।

অভিযানে তিনি দেখতে পান, অনেকে সরকারি নির্দেশনা ভঙ্গ করে সন্ধ্যা ৬টার পর মোটরসাইকেল এবং প্রাইভেট কার নিয়ে যাতায়াত করছেন। অযথা ঘোরাঘুরি করছেন অনেকেই।

জরুরী প্রয়োজন, ঔষুধ ক্রয় এবং জরুরী যৌক্তিক কারণ ছাড়া যারা ছোট বড় গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন তাদের সকলের গাড়ি জব্দ করে তা পুলিশের হাতে তুলে দেন। একইসাথে চলাচলকারী ওই ব্যক্তিদের প্রতি বিরক্ত প্রকাশ করেন এবং তাদের সতর্ক করেন।

অভিযানের অংশ হিসেবে, তিনি বিভিন্ন ঔষুধের দোকানেও যান এবং সেখানে সামাজিক দুরত্ব রক্ষা হচ্ছে কিনা, অতিরিক্ত মূল্যে ঔষুধ বিক্রি হচ্ছে কিনা-তাও যাচাই করেন।

জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনার বাইরে কাউকে রাস্তায় নামতে দেওয়া হবে না। কোন ধরণের অনিয়ম করে কেউ ছাড় পাবেন না বলেও জানান তিনি।

অভিযানে তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) মো. মনিরুজ্জামান এবং তার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং পুলিশ সদস্যবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com