শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

বগুড়ায় চালসহ বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চালসহ মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বুধবার সন্ধ্যায় উপজেলার দামগাড়া গ্রামের বাড়ি থেকে চালসহ তাকে গ্রেফতার করা হয়।

রাত পৌণে ৮টায় এ খবর পাঠানোর সময় আরো চাল উদ্ধারে পুলিশের অভিযান চলছিল।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান।

শিবগঞ্জ থানা পুলিশ বুধবার সন্ধ্যায় গোপনে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালান।  তল্লাশি  করে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল পাওয়া যায়। চালগুলো জব্দ ও তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে পুলিশ আরো চাল উদ্ধার অভিযানে নামে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com