বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চালসহ মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ বুধবার সন্ধ্যায় উপজেলার দামগাড়া গ্রামের বাড়ি থেকে চালসহ তাকে গ্রেফতার করা হয়।
রাত পৌণে ৮টায় এ খবর পাঠানোর সময় আরো চাল উদ্ধারে পুলিশের অভিযান চলছিল।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান।
শিবগঞ্জ থানা পুলিশ বুধবার সন্ধ্যায় গোপনে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালান। তল্লাশি করে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল পাওয়া যায়। চালগুলো জব্দ ও তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে পুলিশ আরো চাল উদ্ধার অভিযানে নামে।