বাংলা হেডলাইনস টাঙ্গাইল: আজ বুধবার টাঙ্গাইল পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বেতকায় বীর মুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক করোনা দুর্গত প্রায় শতখানেক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কাজে তিনি এগিয়ে আসেন।
এলাকায় সরকারি ত্রান সামগ্রী এখনও পাননি বা যারা ত্রান গ্রহণে বিশেষভাবে বিব্রতবোধ করেন এমন কিছু মানুষের তালিকা তৈরি করে তিনি নিজ বাসভবন ওসমান মঞ্জিল থেকে এ ত্রান সামগ্রী বিতরণ করেন। ত্রান সামগ্রীতে চাল, ডাল, আলু, পিয়াজ ইত্যাদি আছে।
তিনি এসময় বিশ্বের চলমান করোনা মহামারী সময়ে বিত্তবানদের সাধ্যমত দুঃস্থ দুর্গত মানুষকে সহায়তা প্রদানের আহ্বান জানান।
তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে মুক্তিযুদ্ধের পরিস্থিতির সাথে তুলনা করে করোনা মোকাবেলার যুদ্ধে যার যার অবস্থান থেকে দায়িত্ব কর্তব্য পালনের আহ্বান জানান।
এই ত্রান কাজে উপস্থিত ছিলেন কুমুদিনি সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. আজাদ খান, ফজলুল হক বীর প্রতীকের স্ত্রী নাজমা হকসহ পরিবারের সদস্যবর্গ।