রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে করোনা সংক্রমণরোধে পুলিশী চেকপোষ্ট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৪৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ১৪টি চেকপোষ্টসহ নানান পদক্ষেপ গ্রহণ করেছেন জেলার পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

ঢাকা-আরিচা মহাসড়কসহ জেলার বিভিন্ন অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী চেকপোষ্ট স্থাপণ করা হয়েছে।

এছাড়াও সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে জেলার ৭৪টি হাট-বাজার উন্মুক্ত জায়গায় স্থানান্তর করা হয়েছে।

জেলা ডিএসবির সিনিয়র এএসপি আব্দুল হামিদ সিদ্দিকী জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, শহরের বেউথা ব্রিজ দক্ষিণপাড়, তিন রাস্তার মোড়, বিজয় মেলা মাঠ সংলগ্ন, শহীদর রফিক সড়ক, খালপাড়া ব্রিজের উত্তর পাড়, বাজার ব্রিজ, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনষ্টিটিউটের সামনে, সাটুরিয়ার গোলড়া বাসস্ট্যান্ড, সাটুরিয়া বাজার-ধামরাইয়ের সড়ক, পাটুরিয়া ঘাট এলাকা, বরঙ্গাইল বাসস্ট্যান্ড, ধল্লা ব্রিজ ও দৌলতপুরের জলপাইতলায় মোট ১৫টি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, ঢাকা-আরিচা মহাসড়ক, মানিকগঞ্জ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক ও মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যেন বাইরের জেলা থেকে কোন মানুষ ঢুকতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ ১৪টি স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়েছে।

মহাসড়ক দিয়ে জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ব্যতিত অন্য কোন যানবাহন জেলা-উপজেলায় ঢুকতে দেয়া হচ্ছেনা। বাইরে থেকে আগত যানবাহনগুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমান সময়ে করোনাভাইরাস বিস্তার লাভ করছে। তাই এর বিস্তার ঠেকাতে সামাজিক নিরাপদ দুরত্ব নিশ্চিতের লক্ষ্যে জেলার হাট-বাজারগুলোকে উন্মুক্ত বড় স্থানে বসানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com