সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

গাজীপুরে গানম্যানের গুলিতে যুবক নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় সহকারী উপপরিদর্শকের (এএসআই) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপরজন। ঘটনার পর থেকে ওই সহকারী উপপরিদর্শক পলাতক রয়েছেন।

কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের বাসিন্দা কিশোর কুমার নামের ওই এএসআই বর্তমানে একজন মন্ত্রীর গানম্যানের দায়িত্বে আছেন।

নিহত যুবক মো. শহিদ টাঙ্গাইলের মির্জাপুরের আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ মো. মঈন উদ্দিনও একই এলাকার।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর কুমার, শহিদ ও মঈন পরস্পরের বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে কুতুবদিয়া এলাকার একটি পতিত জমিতে তারা আড্ডা দিচ্ছিলেন।

পুলিশের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে বা নেশাগ্রস্ত হয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোর তার কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করেন। এতে শহিদের বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে কিশোর পালিয়ে যান।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শহিদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গানম্যান কিশোর ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com