রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে মিথ্যা তথ্যে ত্রান চাওয়ায় জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: বাড়িতে চাল, ডালসহ সবই থাকা সত্বেও মিথ্যা তথ্য দিয়ে পরিবারের সদস্যদের জন্য খাদ্য সহায়তা চাওয়ায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের  মোবাইল ফোনে খাদ্যসহায়তা চেয়ে কল করেন ওই ব্যক্তি।

এর পর জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল মাহমুদকে খাদ্য সহায়তা দিতে নির্দেশ দেন। রাত ১০টার দিকে ইউএনও, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুনসহ অন্যরা খাদ্য সহায়তা নিয়ে ওই বাড়িতে যান। তবে বাড়িতে গিয়ে তারা দেখেন, ওই ব্যক্তির ঘরে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে।

মিথ্যা তথ্য দিয়ে খাদ্য সহায়তা চাওয়ায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ এর ৩৮ ধারায় ওই ব্যক্তিকে ৫ শ টাকা জরিমানা করেন।

আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, মিথ্যা তথ্য দিয়ে খাদ্যসহায়তা দাবির অপরাধে  ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের খাদ্যসহায়তায় সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com