বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

করোনা পরিস্থিতিতে বিএনপি ৫ লক্ষ দুঃস্থ পরিবারকে ত্রাণ দিয়েছে।। ফখরুল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস:  করোনা পরিস্থিতিতে বিএনপি এই পর্যন্ত প্রায় ৫ লক্ষ দুঃস্থ পরিবারকে ত্রাণ দিয়েছে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন।     

‘আমার ধারণা কমপক্ষে ৫ লক্ষ পরিবারের কাছে সারাদেশে আমাদের সাহায্য ইতিমধ্যে পৌঁছেছে। এটা অব্যাহত রয়েছে। তারা (আওয়ামী লীগ) এই কথাগুলো বলে শুধু তাদের যে ভয়ংকর ভুল হচ্ছে সেগুলো থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্য,’  বিএনপি চেয়ারপার্সন এর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন।

ফখরুল বলেন তথ্যমন্ত্রী বলছেন আমরা কাজ করছি না শুধু কথাই বলছি। এটা একবারেই সত্য নয়।    

বিএনপি মহাসচিব বলেন সারাদেশে প্রত্যেকটি জেলা উপজেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজেদের সুরক্ষিত রেখে তারা প্রচুর কাজ করছে। করোনা পরিস্থিতিতে দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি দাবি করেন সিলেটে প্রায় ৭০ হাজার পরিবারকে খাদ্য বিতরণ করা হয়েছে। খুলনাতে মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে। চট্টগ্রামে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে। কুমিল্লায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে।

ফখরুল বলেন একইভাবে রাজশাহী, বরিশালে তাইই হচ্ছে। এমনকি জেলা উপজেলায় আমাদের যারা সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন, এমপি এবং মন্ত্রী ছিলেন তারা নিজেদের উদ্যোগে তাদের এলাকায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন।

বিএনপি মহাসচিব বলেন প্রধানমন্ত্রীর ঘোষিত ’৯৫,৬১৯ হাজার কোটি’ টাকার অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ কলেবরে বড় হলেও মূলত এটা একটা ‘শুভঙ্করের ফাঁকি’। ‘এটি ব্যাংক নির্ভর ঋণ প্যাকেজ’।      

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com