মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

গাজীপুরে স্পিনিং মিলে আগুন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ির জেলখানা রোডে করিম স্পিনিং মিল নামের একটি কারখানায় অগ্নিকা ন্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায , শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ওই কারখানায় একটি ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ওই ফ্লোরে থাকা বিপুল পরিমাণ সুতা ও কাপড় পুড়ে গেছে ।

খবর পেয়ে কাশিমপুর ডিবিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় এলাকায় করিম স্পিনিং মিলের আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। প্রাথমিক আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com