রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে কর্মহীন ৫শত দু:স্থ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন এক মিল ব্যবসায়ী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে করোনার প্রভাবে কর্মহীন ৫শত দু:স্থ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন কবীর হোসেন নামের এক মিল ব্যবসায়ী।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের পৌলী এলাকায় তার নিজ বাসভবন থেকে তিনি তাদের হাতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার তেল ও ১টি স্যাভলন সাবানের ব্যাগ তুলে দেন।

এসময় তার পিতা মো. মাইনুদ্দিন, ভাই অ্যাডভোকেট রেজাউল করিম রেজা উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তার পাশাপাশি, তিনি তার নিকটতম দরিদ্র আত্নীয়-স্বজনদের বিভিন্ন পরিমাণ নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন।

এছাড়া তিনি, গত ১ মাসে ৩ হাজার ২ শ দু:স্থ ব্যক্তিকে ১৮ টাকা দরে ৫ কেজি করে আটা দিয়েছেন। উল্লেখ্য, আটার বাজার দর ৩০ টাকা কেজি।

সাধ্য অনুযায়ী খাদ্য ও আর্থিক সহায়তার পাশাপাশি অল্পমূল্যে আটা বিতরণ অব্যাহত থাকবে বলে জানান ব্যবসায়ী কবীর হোসেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com