বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

সিরাজগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করায় ১২ জনকে জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করায় ১২ জনকে ৪ হাজার ৯’শ টাকা জরিমানা করেছে র‍্যাব-১২’র ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-১২’র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক লেঃ এম এম এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার জনসচেতনতামূলক বিশেষ অভিযান চালায়  র‍্যাব-১২’র সদস্যরা। এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ‌র‍্যাবের ভ্রাম্যমান আদালতের হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি তাদেরকে বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করেন।

এদিকে নদী পথে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ লকডাউন অমান্য করে সিরাজগঞ্জে ঢুকে পড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে একই দিন সিরাজগঞ্জ যমুনা নদীতে একটি বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে র‍্যাব-১২ সদস্যরা। এসময় নদী পথে চলাচল করছে যারা তাদেরকে করোনা ভাইরাস মোকাবিলায় সচেতন হওয়ার আহবান জানান।

এছাড়া জেলেদের শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে নদীতে চলাচলের নির্দেশ প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com