বাংলা হেডলাইনস: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে একাদশ জাতীয় সংসদের একদিনের ৭ম অধিবেশন আজ শনিবার সন্ধ্যায় সমাপ্ত হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫ টায় এই অধিবেশন শুরু হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ৭ম অধিবেশন ডাকেন।
পূর্ববর্তী অধিবেশেন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি আজ ১৮ এপ্রিল ৭ম অধিবেশন বসার আহ্বান করেন।
স্পিকার সন্ধ্যা ৬:৩০ এর দিকে রাষ্ট্রপতির অধিবেশন সমাপনীর আদেশ পড়ে শুনান। রাষ্ট্রপতির আদেশ উল্লেখ করে বলা হয় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম পরিহার করার জন্য জনস্বার্থে আজকের বৈঠক শেষে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।