মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

করোনা প্রভাবে দুর্ভিক্ষ মোকাবেলায় আগাম তিন বছরের পরিকল্পনা ।। প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: প্রাণঘাতী  করোনাভাইরাসের প্রভাবে দুর্ভিক্ষ মোকাবেলায় আগাম তিন বছর পর্যন্ত অর্থনীতিকে গতিশীল রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বিকেলে একাদশ জাতীয় সংসদের একদিনের সংক্ষিপ্ত ৭ম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা জানান।        

প্রধানমন্ত্রী বলেন ‘আমাদের অনেক উন্নয়ন প্রকল্প । সে প্রকল্পগুলোর মধ্যে যেগুলো এখনি সমাপ্ত না করলেই চলে আমরা সেগুলোর অর্থ সাশ্রয় করে সেগুলো যেন জনগণের কল্যাণের জন্য এখন কাজে লাগে অর্থাৎ এই দুর্ভিক্ষ যদি বিশ্বব্যাপী হয়ও আমার দেশের মানুষ যেন দুর্ভিক্ষে কখনও কবলিত না হয়। সেটা মাথায় রেখে আগাম তিন বছর পর্যন্ত কিভাবে এই অর্থনীতিকে গতিশীল রাখা যায় সেই দিকে লক্ষ্য রেখেই আমরা পরিকল্পনা নিয়ে ব্যবস্থা নিচ্ছি’।   

শেখ হাসিনা বলেন আমাদের দেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য এখন পর্যন্ত ৬৪ জেলায় ৫০ কোটি টাকা নগদ ক্যাশ এবং ৯০ হাজার মেট্রিক খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

তিনি বলেন আমাদের অর্থনীতি প্রণোদনা প্যাকেজের লক্ষ্য অর্থনীতি যাতে গতিশীল থাকে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কুটির, খুদ্র, মাঝারী, ভারী শিল্প বিভিন্নভাবে এই প্যাকেজটা দিচ্ছি। ক্ষুদ্র ও মাঝারী শিল্প সেগুলোর জন্য আলাদা, ভারী শিল্পের জন্য আলাদা। গার্মেন্টসের জন্য আলাদা যাতে শ্রমিকরা তাদের বেতনটা ঠিকমত পায়।     

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি সবসময় একটা কথা চিন্তা করি ঝড়, ঝাপটা, দুর্যোগ তো আসেই। এই সময় হতাশ হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। সাহসের সাথে এটা মোকাবেলা করতে হবে। সে ক্ষেত্রে আমরা যে যেখানে আছি যার যার অবস্থান থেকে মোকাবেলা করতে হবে। সে প্রস্তুতি আমাদের সবসময় থাকতে হবে। এবং আমরা তা করতে পারি।

শেখ হাসিনা বলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা এখন পারদর্শী। কিন্তু করোনা ভাইরাস এমন একটা অদ্ভুত বিষয়, সত্যি কথা বলতে গেলে কি এর অভিজ্ঞতা সারাবিশ্বে কারও নেই।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com